ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের শক্তি রুখতে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের শক্তি রুখতে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব পরিস্থিতি সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিশেষ করে দলীয় ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে।

এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের নিয়ে তারা মাঠে থাকবে এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেবে।

ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত হবে, রাত ৯টায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া আজ এবং আগামীকাল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়া হবে।”

তিনি আরও সবাইকে আহ্বান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হোক।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন