ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী: তাহের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী: তাহের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন, শেখ মুজিবুর রহমান ভাষণে ভালো হলেও শাসনে ভালো ছিলেন না। তিনি বলেন, তাদের সময়ের অনেকেই শুধুই লুটপাটে লিপ্ত ছিলেন এবং ৫৪ বছরের দীর্ঘ সময়ে জনগণ দুর্নীতি থেকে মুক্তি পায়নি।

ডা. তাহের বলেন, “আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, সেখানে সন্দেহ আছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন তা চান না। তারা বুঝতে চায় না, মানুষ পরিবর্তন চায়।”

তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ে জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল হলো জামায়াতে ইসলামী। ডা. তাহের বলেন, “জনগণ চাঁদাবাজদের ভোট দিতে চায় না। এখনকার নয়, জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন