ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩০ এএম

এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা

দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, আমাদের রাজনীতি এমন এক পর্যায়ে গড়িয়েছে যেখানে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে পৌঁছানো তো দূরের কথা, তারা অনেক সময় পার্টির মনোনয়নের লিস্টেই ঢুকতে পারেন না। ফলে জনগণ তাদের পছন্দের মানুষদের নির্বাচিত করার সুযোগই পান না।

তিনি বলেন, আমার চাই এনসিপি এমন সৎ ও যোগ্য মানুষের সংসদে যাওয়ার উপায় হয়ে উঠুক। তাই আমরা বারবার বলেছি আমরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা- সর্বোপরি সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে এমন মানুষকে নমিনেশন দেব। যাতে জনগণের হতে সুযোগ থাকে তাদের মতো মানুষকে সংসদে পাঠানোর। আমাদের পার্টির নামও এই ফিলোসফি থেকেই গৃহীত হয়েছে- ‘নাগরিক’ পার্টি। আজ এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হলো।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, যারা নিজের এলাকায় কাজ করেন, মানুষের আস্থা অর্জন করেছেন, এবং রাজনীতিকে পরিষ্কার ও দায়িত্বশীলভাবে দেখতে চান, তাদের সবাইকে আবেদন করার আহ্বান জানাই। আমরা রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে চাই, এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব।

১। অনলাইনে আবেদনের পদ্ধতি

যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।

২। অফলাইনে আবেদনের পদ্ধতি

মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে

ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।

খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন