ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৩ এএম

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো জানান, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা-নেত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজীবন আমার সঙ্গে থাকার জন্য দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।’

বিএনপির মহাসচিব আরো বলেছেন, ‘যাঁরা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন