ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জোটগত ভোটের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখার দাবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

জোটগত ভোটের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখার দাবি

আরপিও সংশোধনে জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ ও আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা দেওয়ার শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

ইরান বলেন, ২০০৮ সালের নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনও দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গনতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থি।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দেয় এবং জোটের ঐক্যকে শক্তিশালী করে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আরপিও সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা ও জোটের ঐক্যের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মো. মিরাজ খান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন