ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল বিএনপি’র সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।

প্রতিনিধি দলে আরও ছিলেন, কারিগরি বিশেষজ্ঞ আইআরআই জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর, আইআরআই স্টিভ সিমা; প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান; প্রচারণা ও পরামর্শদাতা আইআরআই জন ফ্লুহার্টি; পরামর্শদাতা আইআরআই ডারিন বিয়েলেকি; প্রোগ্রাম পরামর্শদাতা আইআরআই অমিতাভ ঘোষ; পরামর্শদাতা আইআরআই সাইদা মুশরেফা জাহান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন