ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না: এ্যানি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না: এ্যানি

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না।

সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে একটি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপি নেতা এ্যানি বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

এছাড়া তিনি শিক্ষকদের ন্যায্য দাবী সুবিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন