ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জুলাই সনদ সকল সেক্টরে বিভাজনতন্ত্রের সূচনা: জাপা মহাসচিব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম

জুলাই সনদ সকল সেক্টরে বিভাজনতন্ত্রের সূচনা: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জুলাই ঘোষণা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ। অর্ধেকের বেশি নিবন্ধিত দলের অনুপস্থিতি এই সনদের ভিত্তি দুর্বল করে দিয়েছে। ঐক্যের পরিবর্তে অনৈক্য বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। জুলাই সনদ সকল সেক্টরে বিভাজনতন্ত্রের সূচনা করেছে।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সংবিধান সর্বোচ্চ আইন। জুলাই সনদের কারণে দ্বৈত সংবিধানতন্ত্রের সূচনা হলো। প্রক্রিয়াটি অংশগ্রহণ মূলক হলো না। এই নন-ইনক্লুসিভ প্রক্রিয়ায় দেশ চললে, ভোট হলে দেশে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব চলবে। দেশ সামনে এগোতে পারবে না। গণতন্ত্র হোঁচট খাবে।’

তিনি আরও বলেন, ‘এরশাদের শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল। উপজেলা আদালত, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ এরশাদের অসাধারণ সংস্কার ছিল।’

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন