ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। বুধবার আনুমানিক রাত ১১ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন বলে জানা গেছে।

চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। আজকের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়া তার নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ারই একটি অংশ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন