ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করেছে হাসিনা সরকার: আলতাফ চৌধুরী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করেছে হাসিনা সরকার: আলতাফ চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছিল।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলে তা ধরা পড়ত, এ ভয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির সাবেক এই মন্ত্রী।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, তফসিল ঘোষণা হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবেন এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর প্রমুখ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন