ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে?

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে?

শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি ফেসবুক পোস্টে এই আহ্বান জানান গণ অধিকার পরিষদের এই নেতা।

পোস্টে প্রশ্ন রেখে নুর বলেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা জরুরি যেখানে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। এজন্য বেতন কাঠামো পুনর্বিন্যাস করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। নুর সুস্পষ্টভাবে বলেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।”

নুরুল হক নুরের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুরে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। দীর্ঘদিন ধরে তারা শিক্ষাখাতে বৈষম্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ও ভাতার দাবি জানিয়ে আসছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন