ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:১৮ এএম

সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবিদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ করেন তিনি। এসময় ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছের চাষ করুন। মাছ চাষ করলে মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবেন।

হাসনাত বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (চাষ করার) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন, তাতে যদি কিছু হয়।

এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবিদ্বার-চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন