ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাল জামায়াতের গণমিছিল, রবিবার স্মারকলিপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম

কাল জামায়াতের গণমিছিল, রবিবার স্মারকলিপি

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল এবং রবিবার (১২ অক্টোবর) সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী।

এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।’

উল্লেখ্য, জামায়াতারে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন