বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নওগাঁ জেলা শাখার তিন নেতাকে শৃঙ্খলা ভঙ্গসহ সাংগঠনিক অনিয়মের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার এবং আরো দুই নেতাকে শোকজ করা হয়েছে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) মো. ময়নুল হক লিটন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন : নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম লিটন।
শোকজ প্রাপ্তরা হলেন : নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম ইতোমধ্যে বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাশাপাশি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের অপকর্মের জন্য দল কোনো দায়-দায়িত্ব গ্রহণ করবে না। নওগাঁ জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এমএইচ






