ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন, লিখে রাখতে পারেন : পিনাকী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

ড. ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন, লিখে রাখতে পারেন : পিনাকী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ড. ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশে বাজে স্লোগান দেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে এবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে পিনাকী বলেন, ‘প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন।

লিখে রাখতে পারেন।’ সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

আখতার হোসনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। জানা গেছে, আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগকর্মী বলে জানিয়েছে নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে। বুধবার তাকে আদালতে নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন