ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: খেলাফত মজলিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: খেলাফত মজলিস

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করে এর ভিত্তিতেই সংসদ নির্বাচন হতে হবে।

আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন জালালুদ্দীন। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সঙ্গে যুপপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে বাংলাদেশে খেলাফতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। সমাবেশ শেষে মিছিল পল্টন ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে শেষ হয়।

বিএনপির প্রতি ইঙ্গিত করে জালালুদ্দীন বলেন, যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ঠেলে দিতে চায়, তারা রাজনৈতিক সুবিধার খোঁজ করছে। এখনই দেশের ও জনগণের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকেই সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন