ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চুয়াডাঙ্গায় ইয়াবা ও টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ এএম

চুয়াডাঙ্গায় ইয়াবা ও টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে একজনের কাছ থেকে তিন পিস ইয়াবা এবং অপর দুজনের কাছ থেকে তিন পিস করে মোট ছয় পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার জোয়াদ্দারপাড়া গ্রামের শান্তির ছেলে বিদ্যুৎ (৩৩), দৌলাউদিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ইদু হোসেনের ছেলে রাজন হোসেন এবং শেখপাড়া গ্রামের মৃত কিসমত আলীর ছেলে রিমন হোসেন (২২)। অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামির প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন