ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৭ হল সংসদের ভোট গণনা শেষ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

১৭ হল সংসদের ভোট গণনা শেষ

ফাইল ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে ২১টি। এরমধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। অর্থাৎ বাকি চারটি হলের গণনা এখনও চলমান।

ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া যাবে।

এর আগে, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৭ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন