ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

সারাদেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে ওই দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।

তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

যদিও বিক্রি বন্ধের সময়ে সারা দেশে গ্যাসের সরবরাহ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন