ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি: সারজিস আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি: সারজিস আলম

চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি: সারজিস আলম

চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি: সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে এক কাতারে রেখে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। এত দিন যারা তার ছায়াতলে ছিল, এখন তারাই আবার ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে।”

তিনি অভিযোগ করেন, চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি। জাতীয় পার্টির নেতাদের রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গকে ভারতের দেওয়া আইডিয়া উল্লেখ করে সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ধারণা বাস্তবায়ন হবে না।

বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও চব্বিশে ছাত্র-জনতার হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, “যেভাবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে তাদের বড় দোসর জাতীয় পার্টিকেও রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, “ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নেওয়া।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন