ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

'অনাদিকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম

'অনাদিকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'

'অনাদিকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'

'অনাদিকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এমন একজন মানুষ ছিলেন; যিনি তাদেরই একজন, যারা পৃথিবী থেকে চলে যান কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল। সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আল্লামা সাঈদী ছুটে বেড়িয়েছেন এই জনপদের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে, একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে, ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমানতালে। 

তিনি বলেন, মানুষের ভালোবাসা তাকে তাফসিরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ-সদস্য হিসাবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। 

তিনি আরও বলেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যেমন জুলুমের খড়্গ নেমে এসেছে, তেমনি আল্লামা সাঈদীর ওপরও নেমে এসেছিল নির্মম জুলুম-নির্যাতন। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার ওপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন