ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জননিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রস্তুতি জরুরি: পুলিশ সুপার মাসুদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩০ পিএম

জননিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রস্তুতি জরুরি: পুলিশ সুপার মাসুদ

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চার বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরের হালিশহরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্যারেডে অংশ নেন। এ সময় সদস্যদের চৌকসতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন দেখা যায়।

পরে প্যারেডে ভালো টার্নআউট ও দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন