ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে: সড়কমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে: সড়কমন্ত্রী

সরকার ২০৪০ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী আগামী ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে। ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কগুলোর লেন সংখ্যা বৃদ্ধির এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ফাস্ট ট্র্যাক প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে শেখ রবিউল আলম জানান, বর্তমানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ এর নর্দার্ন ও সাউদার্ন রুট। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বর্তমানে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় নেই বলে তিনি সংসদকে অবহিত করেন।

সড়কমন্ত্রী বলেন, মেট্রোরেলের এই বিশাল নেটওয়ার্কগুলো দ্রুততম সময়ে শেষ করার জন্য সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

দেশের বর্তমান সড়ক অবকাঠামোর চিত্র তুলে ধরে সড়ক মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে সারা দেশে মোট ২২ হাজার ৭৩৬.৫৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে এরমধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে এবং ১০.৪৮৮ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া বর্তমানে দেশে ৮ লেনের মহাসড়ক রয়েছে ১৭.৩৪৭ কিলোমিটার। সরকার পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে আরও প্রশস্ত করার কাজ চালিয়ে যাচ্ছে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন