ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তবে কী শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি কমবে? যা জানা গেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

তবে কী শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি কমবে? যা জানা গেল

তবে কী শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি কমবে? যা জানা গেল

তবে কী শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি কমবে? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাশ ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাশের মিশেলে সমন্বিত এক পদ্ধতি (ব্লেন্ডেড) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একযোগে সব স্কুলে নয়; বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাশ হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাশ হবে।

মন্ত্রী বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাশ হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাশ নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন