ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উৎসব ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

উৎসব ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ

উৎসব ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ

উৎসব ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘আমরা চেষ্টা করছি আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পান। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনের কার্যক্রম শুরু করা হবে।’

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের তীব্র আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এখন শিক্ষক-কর্মচারী উভয়ের উৎসব ভাতা আরও ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন