ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম

‘পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’

‘পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’

‘পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই’

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা আছে। যেখানে নেই, সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এসব কথা বলেন।

সাজ্জাদুল করিম বলেন, যে পরিমাণ চাহিদা তার তিন ভাগের এক ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে, সেখানে খোলা। যেখানে নেই, সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু-একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষাও। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্রও দেখা গেছে। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল।

সারা দেশে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার পরও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তেল মিলছে না বলে অভিযোগ উঠেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন