ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর ক্রেডিট কার্ডের ঋণসীমা নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:০৩ পিএম

বড় সুখবর ক্রেডিট কার্ডের ঋণসীমা নিয়ে

বড় সুখবর ক্রেডিট কার্ডের ঋণসীমা নিয়ে

বড় সুখবর ক্রেডিট কার্ডের ঋণসীমা নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা ছিল ২৫ লাখ টাকা, সেখানে এখন তা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অনিরাপদ ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ।

রোববার (১৫ মার্চ) জারি করা এই গাইডলাইনে বলা হয়েছে, আগের তুলনায় অনিরাপদ ঋণের সীমাও বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই নগদ অর্থ বহনের পরিবর্তে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এ কারণে ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।

এই গাইডলাইনে গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ড–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বশীলভাবে ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা, ঋণসীমা নির্ধারণ, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন, বিলিং ও অর্থ আদায়ের পদ্ধতি, গ্রাহকের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড নিয়ে গ্রাহকের অভিযোগ, জালিয়াতি, লেনদেনের পরিশোধ সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো পর্যালোচনা করেই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ড কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন