ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে কালবৈশাখী ও তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি উঠতে পারে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

দেশে কালবৈশাখী ও তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি উঠতে পারে

দেশে কালবৈশাখী ও তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি উঠতে পারে

দেশে কালবৈশাখী ও তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি উঠতে পারে

এমটিনিউজ২৪ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আভাস রয়েছে কালবৈশাখী ঝড়ের। একই সঙ্গে মার্চ মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

রোববার (১ মার্চ) সংস্থাটির মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন