ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন নীতিমালা ছাড়া নিয়োগ হলে বন্ধ হবে এমপিও : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

নতুন নীতিমালা ছাড়া নিয়োগ হলে বন্ধ হবে এমপিও : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তবে এমপিও বন্ধ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে এতদিন সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল।

তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন এ নীতিমালার আলোকে এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেওয়া হবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন