ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আটক ৬

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আটক ৬

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আটককৃত ব্যক্তিদের সন্দেহভাজন আচারণের কারণে তাদের আটক করা হয়। পরে তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার বাসার সামানে গেছিলেন।এসময় দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে আমাদেরকে জানানো হলে, ঘটনাস্থলে যেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি তারা পেশায় ভিক্ষুক। জিজ্ঞাসাবাদ শেসে সন্দেহজনক কিছু না পেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন