ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট-১ আসনের এ সংসদ সদস্যের শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ও শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে রওয়ানা দিয়ে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুমার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) মসজিদে। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন খন্দকার আব্দুল মুক্তাদির।

পরে তিনি দরগাহ হযরত শাহজালাল (রহ.) থেকে যাত্রা করে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এদিন সন্ধ্যায় নগরীর বারুতখানাস্থ একটি হোটেলে সিলেটের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফর শেষে ওই রাতেই ঢাকায় উদ্দেশে রওয়ানা করবেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন