ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রিজভী বলেন, ঢাকা মহানগরীতে দলের আমাদের সর্বশেষ যে কর্মসূচি তা ৯ ফেব্রুয়ারি না করে ৮ তারিখে করবো। এই সংশোধনী আমি জানালাম। প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন। রিজভী আরও জানান, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’

দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন