ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তাপপ্রবাহের মধ্যে রোববার সারা দেশে বৃষ্টির আভাস, কমবে গরম 

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম

তাপপ্রবাহের মধ্যে রোববার সারা দেশে বৃষ্টির আভাস, কমবে গরম 

বৈশাখের প্রচণ্ড দাবদাহে দেশজুড়ে নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। রোদের তেজে ঘরের বাইরে বের হওয়া যেন দুঃসাহসিক এক কাজ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ২৪টি জেলায় ছিল তাপপ্রবাহ, আর শুক্রবার (২৫ এপ্রিল) তা কমে ১১ জেলায় নেমে এসেছে। তবে স্বস্তির খবর হলো, রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যশোরে তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি, ঈশ্বরদীতে ৩৮, চুয়াডাঙ্গায় ৩৬.৮ এবং বগুড়া ও বদলগাছীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭.২ এবং তাড়াশে ৩৫.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে—২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকে, সেটি মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ হলে তা মাঝারি এবং ৪০ ডিগ্রি ছাড়ালেই সেটি তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়।গত ২৪ ঘণ্টায় দেশের একমাত্র বৃষ্টিপাত হয়েছে সিলেটে—২৪ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য অঞ্চলগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, দিনাজপুর, যশোর এবং চুয়াডাঙ্গা এলাকায় চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার (২৭ এপ্রিল) থেকে দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, ফলে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

সোমবার (২৮ এপ্রিল) এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে, আর মঙ্গলবার আবহাওয়া থাকবে প্রায় অপরিবর্তিত।আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বর্তমানে লঘুচাপের একটি বর্ধিত অংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা এই পরিবর্তনশীল আবহাওয়ার অন্যতম কারণ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন