ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পুরনো ব্যবস্থা বদলাতে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে : আলী রীয়াজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

পুরনো ব্যবস্থা বদলাতে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, পুরোনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত হতে হবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশটা বদলাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইমাম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে।

এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলদের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। আমরা যদি আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে আগামী প্রজন্মের জন্য এই গণভোট। তাই ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে।

আলী রীয়াজ আরও বলেন, গণভোটে হ্যাঁ-এর জয় হলে দেশে আর ফ্যাসিস্ট সরকার যেমন ফিরবে না, তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার আর হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তেমনি সরকারের সকল প্রশাসনিক কর্মকাণ্ডে একপেশে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি কমিশন স্বাধীন হবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো ১৬ বছরের আর লুটপাট হবে না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী, মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমাম উপস্থিত ছিলেন।

একই স্থানে একই সভায় অংশ নেন বিভাগের সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন