ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে তিন দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।

সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

৪ ফেব্রুয়ারি যদি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

 হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।

যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন