ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার যে সুখবর শিক্ষকদের বেতন নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

এবার যে সুখবর শিক্ষকদের বেতন নিয়ে

এবার যে সুখবর শিক্ষকদের বেতন নিয়ে

এবার যে সুখবর শিক্ষকদের বেতন নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বুধবারের মধ্যে জিও (সরকারি আদেশ) জারি করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো জিও জারি হয়নি।

বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে জিও জারি হলে আগামী বৃহস্পতিবার বিকালে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, সব তথ্য আইবাসে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে জিও এর জন্য ফাইলও পাঠানো হয়েছে। জিও হয়ে গেলে আগামী ৮ জানুয়ারি শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে জিও জারি হতে বিলম্ব হলে শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন