ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা। এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনাও দিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (উপদেষ্টা) হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

সরকারের এ উপদেষ্টা আরও লেখেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়।

আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেবো না। গোলামীর দিন শেষ!’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন