ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন জানিয়েছেন।

তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। রাত ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেয়া এই অব্যাহতিপত্র রোববার (২৮ ডিসেম্বর) সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

সুমন জানান, রাতে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবো। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য।’

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অগাস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে মো: আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হন।পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।

২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বাবা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন