ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার বিএনপির প্রার্থী রদবদল চট্টগ্রামের ৩টি আসনে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

এবার বিএনপির প্রার্থী রদবদল চট্টগ্রামের ৩টি আসনে

এবার বিএনপির প্রার্থী রদবদল চট্টগ্রামের ৩টি আসনে

এবার বিএনপির প্রার্থী রদবদল চট্টগ্রামের ৩টি আসনে

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

এদিকে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে সাঈদ আল নোমানকে। অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম-১০ আসনে মননোয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। গত ৩ নভেম্বর এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন