ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয়: কারা কর্তৃপক্ষ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ এএম

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয়: কারা কর্তৃপক্ষ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ আটক আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয় ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কনটেন্টে দাবি করা হয়, জঙ্গিবাদের বিষয় উদ্ধৃত করে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি একটি বিভ্রান্তিমূলক অপপ্রচার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে।

কারা কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ডিটেন্যু বন্দি আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের ডিটেনশন আদেশসহ গত ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, গাজীপুরে হস্তান্তর করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন