ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করে। এইচআরডব্লিউ এই সহিংসতা ও সাংবাদিকদের ওপর আঘাতকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভয়াবহ। আগস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

সেইসাথে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী ও গায়ক-গায়িকারা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ফেরানোর জন্য তৎপর হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন