ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ আনসার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ আনসার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালন করবে ৮৭০ জন আনসার।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গেছে, ওসমান হাদির জানাজার নিরাপত্তায় থাকবে তিন শ্রেণির আনসার বাহিনী। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। এই তিন শ্রেণির ৮৭০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। এর বাইরে পরিচালক থাকবে ৪ জন, ডেপুটি পরিচালক থাকবে ৭ জন এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা থাকবে ১২ জন।

সদস্যদের প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালন মো. আইয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, আজকে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের ব্যাটালিয়ন আনসার থাকবে ২৭০ জন, অঙ্গীতভূত আনসার থাকবে ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক থাকবে ২০০ জন।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো সংসদ ভবনের পূর্ব পাশের মাঠকে সিকিউরড করে রাখা। যাতে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনা না ঘটে এবং জনসাধারণ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন