ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় যাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন।

প্রতিবাদকারীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তাদের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব।

দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়।

হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “জুমার নামাজ পড়ে মতিঝিল–বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদি। তখন দুই মোটরসাইকেল আরোহী এসে খুব কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। সঙ্গে সঙ্গে আমরা রিকশায় করেই হাসপাতালে নিয়ে আসি।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন