ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ এএম

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সড়ে দাঁড়ানোর গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কি-না, তা স্পষ্ট করেনি সূত্রটি।

এদিকে, এনসিপির একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।। তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন ডালপালা মেলেছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন, সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন