ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেট্রোরেলের ছাদে উঠেছে ২ যাত্রী, আপাতত ট্রেন চলাচল বন্ধ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনায় মেট্রোরেল চলাচল হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি নাশকতা নাকি দুষ্কৃতিকারীর দুঃসাহসী আচরণ তা খতিয়ে দেখছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (৩০ নভেম্বর) রাত ঠিক ৮টার পর সচিবালয় স্টেশনে একটি ট্রেন থামলে দুই ব্যক্তি হঠাৎ করে বগির মাঝামাঝি অংশের ওপর উঠে পড়েন। কর্তৃপক্ষ ঘটনা টের পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, একজন কিছুক্ষণ ছাদে অবস্থান করে পরে নেমে আসেন, আরেকজন সেখান থেকে পালিয়ে যান।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ট্রেনের ওপর ওঠার এ ধরনের ঘটনাকে সাধারণ ভুল বলা যায় না। তদন্ত দল খতিয়ে দেখছে, পরিকল্পিতভাবে কেউ রেলসেবায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে কি না।

তিনি বলেন, উত্তরা-মতিঝিল ও মতিঝিল-উত্তরা উভয় লাইনে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সব ট্রেন ও বগি পরীক্ষার (চেক) আওতায় রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত সার্ভিস চালুর সুযোগ নেই।

ঘটনার পর ডিএমটিসিএল থেকে এক জরুরি ঘোষণায় জানানো হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। রাত ৯টার দিকে আরেকটি বার্তায় জানানো হয়, রবিবারের বাকি সময় আর কোনো ট্রেন চলবে না।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরত বহু যাত্রী বিপাকে পড়েন। নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে মেট্রোরেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে দুই ব্যক্তি ট্রেনের ওপর ওঠা সম্ভব হলো?

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেলসেবার মতো ঝুঁকিপূর্ণ স্থানে এমন ঘটনা নিরাপত্তা কাঠামোর দুর্বলতা নির্দেশ করে এবং দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

রাত ৮টা ৫ মিনিটে বন্ধ হওয়া মেট্রোরেল সেবা কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। সব বগি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন