ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভারত নাকি পাকিস্তান, কাকে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা? জরিপের ফলাফল প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম

ভারত নাকি পাকিস্তান, কাকে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা? জরিপের ফলাফল প্রকাশ

ভারত নাকি পাকিস্তান, কাকে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা? জরিপের ফলাফল প্রকাশ

ভারত নাকি পাকিস্তান, কাকে বেশি পছন্দ করেন বাংলাদেশিরা? জরিপের ফলাফল প্রকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক: বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে ‘অপছন্দ’ করেন। অন্যদিকে ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে ‘পছন্দ’ করেন। ভয়েস অফ আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপে দেখা গেছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভাল ধারনা পোষণ করেন।

১০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ করেন। অন্যদিকে, ভারতকে ‘পছন্দ’ করেন ৫৩.৬ শতাংশ মানুষ।

তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে ‘অপছন্দ’ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মত দেন। অন্যদিকে, ভারতের ‘অপছন্দ’ স্কোর ছিল ৪১.৩ শতাংশ।

জরিপে আরো দেখা গেছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। উত্তরদাতারা মিয়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯.১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪.৫ শতাংশ রায় দেয়। অন্যান্য বাছাই করা দেশের মধ্যে, ‘পছন্দ’ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় (৬৮.৪ শতাংশ), যদিও চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) বেশি দূরে ছিল না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন