ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান

বিমানবাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাহিনীর প্রধান বলেন, বিমানবাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরুদায়িত্ব পালন করেছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যেকোনও প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন