ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি-সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে।

এছাড়াও, জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন সিইসি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন