ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’

রাজধানী ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।

শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।

এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন