ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও’র ১০ মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম

এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও’র ১০ মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ

এশিয়ার প্রথম দেশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও–এর ১০টি মৌলিক দলিল অনুমোদন করেছে। যুগান্তকারী এই অনুমোদনের কারণে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

জেনেভায় আইএলও সদর দপ্তরে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হৌংবোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ তিনটি কনভেনশন অনুমোদনের দলিল হস্তান্তর করে।

অনুমোদিত দলিলগুলোর মধ্যে রয়েছে—১. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশন, ১৯৮১ (নং ১৫৫); ২. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশনের জন্য প্রচারমূলক কাঠামো, ২০০৬ (নং ১৮৭) এবং ৩. সহিংসতা ও হয়রানি প্রতিরোধ কনভেনশন, ২০১৯ (নং ১৯০)।

এই কনভেনশনগুলোর অনুমোদন সকল শ্রমিকের জন্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের প্রতি দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। বিশেষত, ১৯০ নম্বর কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে স্থান পেল। ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ গৃহীত হওয়ার পরপরই আইএলও’র দলিল অনুমোদন করা হয়।

এর মাধ্যমে জাতীয় আইনকে আন্তর্জাতিক মানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। নতুন এই অধ্যাদেশ কর্মক্ষেত্রে বৈষম্য, সহিংসতা ও হয়রানি নিষিদ্ধ করে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে শ্রমিকদের নিরাপত্তা শক্তিশালী ও অধিকার নিশ্চিত করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন